The Views Express
Sunday, 18 October 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
চোরবাগানে পদপিষ্টে মৃত ১৯, পরিবারকে ২৫ লক্ষ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর চোরবাগানে সপ্তমীর রাতে মর্মান্তিক বিপর্যয়, একাধিক সংবাদমাধ্যমের খবর অন্তত ১৭ জনের মৃত্যু,... চোরবাগানে মণ্ডপের গেট ভেঙে হুড়োহুড়ি, মেডিক্যাল কলেজে ভর্তি অন্তত ১৫ বনগাঁয় CPM-এর পুজোর বুকস্টলে হাইকোর্টের স্থগিতাদেশ, নজরে অন্য স্টলও আসল তৃণমূল কার? ৩০ অক্টোবর শুনানি, জোড়াফুল নিয়ে কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা CJP Protest: 150 Detained in Delhi as Imran Khan Citizenship Row Sparks Controversy পুজোর মধ্যে অন্নপূর্ণার ৩০০০ টাকা কবে? সরকারি তারিখ এখনও ঘোষণা হয়নি, কারা পাবেন আর কীভাবে... India Face West Indies in Series Decider as Rain Threatens Bengaluru Clash চোরবাগানে পদপিষ্টে মৃত ১৯, পরিবারকে ২৫ লক্ষ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর চোরবাগানে সপ্তমীর রাতে মর্মান্তিক বিপর্যয়, একাধিক সংবাদমাধ্যমের খবর অন্তত ১৭ জনের মৃত্যু,... চোরবাগানে মণ্ডপের গেট ভেঙে হুড়োহুড়ি, মেডিক্যাল কলেজে ভর্তি অন্তত ১৫ বনগাঁয় CPM-এর পুজোর বুকস্টলে হাইকোর্টের স্থগিতাদেশ, নজরে অন্য স্টলও আসল তৃণমূল কার? ৩০ অক্টোবর শুনানি, জোড়াফুল নিয়ে কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা CJP Protest: 150 Detained in Delhi as Imran Khan Citizenship Row Sparks Controversy পুজোর মধ্যে অন্নপূর্ণার ৩০০০ টাকা কবে? সরকারি তারিখ এখনও ঘোষণা হয়নি, কারা পাবেন আর কীভাবে... India Face West Indies in Series Decider as Rain Threatens Bengaluru Clash
বাংলা

যাদবপুরে ফের সংঘর্ষ, এবিভিপি-এসএফআই-ডিএসওর পাল্টাপাল্টি অভিযোগ

যাদবপুরে ফের সংঘর্ষ, এবিভিপি-এসএফআই-ডিএসওর পাল্টাপাল্টি অভিযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাধারণ সভাকে কেন্দ্র করে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির সংঘর্ষে ফের উত্তেজনা ছড়িয়েছে। দুই পক্ষই হামলা ও ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলির সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার রাতে ফের উত্তেজনা ছড়াল। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে এবিভিপি, এসএফআই, ডিএসও-সহ একাধিক ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন। আহতদের কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

এবিভিপির অভিযোগ, সাধারণ সভার নামে পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। সংগঠনের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি নিখিল রায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এবিভিপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারী অভিযোগ করেন, তাঁদের ছাত্রনেতাদের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার কথাও জানানো হয়েছে। সাংবাদিক বৈঠকে তিনি যাদবপুরে ‘গণতান্ত্রিক ভাবে সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, বামপন্থী ছাত্র সংগঠনগুলির অভিযোগ, এবিভিপি এবং এনএসএফ বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়েছে। তাঁদের দাবি, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও কলা বিভাগের বামপন্থী পড়ুয়াদের তাড়া করে অরবিন্দ ভবনে আটকে রাখা হয়। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো, ইট-পাটকেল ছোড়া এবং ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবারও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ঘটনার প্রতিবাদে ২০ অগস্ট ‘ধিক্কার দিবস’-এর ডাক দিয়েছে ডিএসও।

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।

Related News

চোরবাগানে পদপিষ্টে মৃত ১৯, পরিবারকে ২৫ লক্ষ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর Breaking
বাংলা
চোরবাগানে পদপিষ্টে মৃত ১৯, পরিবারকে ২৫ লক্ষ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্র...

চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যু নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পাবে ২৫ লক্ষ ট...

22 min ago 6
চোরবাগানে সপ্তমীর রাতে মর্মান্তিক বিপর্যয়, একাধিক সংবাদমাধ্যমের খবর অন্তত ১৭ জনের মৃত্যু, প্রশাসন এখনও সরকারি সংখ্যা জানায়নি Breaking
বাংলা
চোরবাগানে সপ্তমীর রাতে মর্মান্তিক বিপর্যয়, একাধিক সংবাদমাধ্যমের খবর অ...

কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে সপ্তমীর রাতে ভিড়ের চাপে বিপর্যয়। একাধিক সংবাদমাধ্যমে মৃত্যুর খবর প্রকাশিত হলেও...

12 hrs ago 21
চোরবাগানে মণ্ডপের গেট ভেঙে হুড়োহুড়ি, মেডিক্যাল কলেজে ভর্তি অন্তত ১৫ Breaking
বাংলা
চোরবাগানে মণ্ডপের গেট ভেঙে হুড়োহুড়ি, মেডিক্যাল কলেজে ভর্তি অন্তত ১৫

কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে সপ্তমীর সন্ধ্যায় প্রস্থান-গেটের একাংশ ভেঙে আতঙ্ক। অন্তত ১৫ জন আহত হয়ে মেডিক্যা...

13 hrs ago 68
বনগাঁয় CPM-এর পুজোর বুকস্টলে হাইকোর্টের স্থগিতাদেশ, নজরে অন্য স্টলও Breaking
বাংলা
বনগাঁয় CPM-এর পুজোর বুকস্টলে হাইকোর্টের স্থগিতাদেশ, নজরে অন্য স্টলও

CPM বুকস্টল বনগাঁ, কলকাতা হাই কোর্ট, CPM পুজোর বুকস্টল, বনগাঁ যশোর রোড, হিন্দু জাগরণ মঞ্চের স্টল, দিলীপ ঘোষের মন্তব্য, দ...

18 hrs ago 10
আসল তৃণমূল কার? ৩০ অক্টোবর শুনানি, জোড়াফুল নিয়ে কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা Breaking
বাংলা
আসল তৃণমূল কার? ৩০ অক্টোবর শুনানি, জোড়াফুল নিয়ে কমিশনের সিদ্ধান্তের ...

তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে বিবাদে ৩০ অক্টোবর প্রথম শুনানি। শিবসেনা ও NCP মামলায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ...

18 hrs ago 12
পুজোর মধ্যে অন্নপূর্ণার ৩০০০ টাকা কবে? সরকারি তারিখ এখনও ঘোষণা হয়নি, কারা পাবেন আর কীভাবে নিজের আবেদন দেখবেন Breaking
বাংলা
পুজোর মধ্যে অন্নপূর্ণার ৩০০০ টাকা কবে? সরকারি তারিখ এখনও ঘোষণা হয়নি, ...

অন্নপূর্ণা যোজনার অক্টোবরের ৩,০০০ টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। কারা পাবেন, আবেদন যাচাই ও স্ট্যাটাস দেখ...

19 hrs ago 12