The Views Express
Monday, 24 August 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
Congress Calls Lok Sabha Delay ‘Abnormal’ After Sine Die Adjournment মল্লিকঘাট ফুলবাজারে পরিচালন সমিতি নেই, জঞ্জাল-অন্ধকারে বেহাল দশা Muscle Trouble Ends Sindhu’s World Championship Record Bid as Medal Dream Fades US Judge Strikes Down Trump Immigrant Visa Ban Affecting 75 Nations আগস্টে নয়, সেপ্টেম্বরে বাণিজ্য নীতি, বাড়তি সময়ের কারণ জানালেন স্বপন Government Restricts Two-Drug Combination Medicines For Young Children Amit Shah’s High-Level Meeting Raises Hopes for Permanent Darjeeling Solution Jharkhand High Court Stays Hemant Soren Government’s Decision to Cancel Exams Congress Calls Lok Sabha Delay ‘Abnormal’ After Sine Die Adjournment মল্লিকঘাট ফুলবাজারে পরিচালন সমিতি নেই, জঞ্জাল-অন্ধকারে বেহাল দশা Muscle Trouble Ends Sindhu’s World Championship Record Bid as Medal Dream Fades US Judge Strikes Down Trump Immigrant Visa Ban Affecting 75 Nations আগস্টে নয়, সেপ্টেম্বরে বাণিজ্য নীতি, বাড়তি সময়ের কারণ জানালেন স্বপন Government Restricts Two-Drug Combination Medicines For Young Children Amit Shah’s High-Level Meeting Raises Hopes for Permanent Darjeeling Solution Jharkhand High Court Stays Hemant Soren Government’s Decision to Cancel Exams
বাংলা

মল্লিকঘাট ফুলবাজারে পরিচালন সমিতি নেই, জঞ্জাল-অন্ধকারে বেহাল দশা

মল্লিকঘাট ফুলবাজারে পরিচালন সমিতি নেই, জঞ্জাল-অন্ধকারে বেহাল দশা

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মল্লিকঘাট ফুলবাজারে রক্ষণাবেক্ষণের অভাবে জমছে জঞ্জাল, ছড়াচ্ছে দুর্গন্ধ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকছে বাজার। পুজোর আগে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি ব্যবসায়ী ও ফুলচাষিদের।

হাওড়া সেতুর নীচে অবস্থিত মল্লিকঘাট ফুলবাজারের বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছে ফুলচাষি ও ব্যবসায়ীদের মধ্যে। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুলবাজার গত দু’তিন মাস ধরে কার্যত জঞ্জাল, দুর্গন্ধ এবং অন্ধকারে ডুবে রয়েছে বলে অভিযোগ। ব্যবসায়ীদের দাবি, বাজারের রক্ষণাবেক্ষণের জন্য কোনও পরিচালন সমিতি না থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।

অভিযোগ, সরকার পরিবর্তনের পরে বাজারের পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়। এরপর থেকেই নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হয়েছে। তার উপর বিদ্যুতের বিল বকেয়া থাকায় বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সন্ধ্যার পর গোটা এলাকা অন্ধকারে ডুবে থাকে। অন্ধকারের সুযোগে নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে।

বাজারের বিভিন্ন জায়গায় জমে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিক দফতরে জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি। বিশেষ করে আসন্ন পুজোর মরসুমে ফুলের চাহিদা বাড়লে বাজারে ভিড়ও কয়েক গুণ বাড়বে। তার আগে পরিস্থিতির উন্নতি না হলে সমস্যা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা তাঁদের।

এদিকে নগরোন্নয়ন দফতর রাস্তা নোংরা করলে আগামী মাস থেকে জরিমানার হুঁশিয়ারি দিয়েছে। এমন পরিস্থিতিতে শহরের পরিচ্ছন্নতার বার্তা নিয়েই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। অভিযোগের আঙুল উঠেছে হর্টিকালচার দফতরের দিকেও। যদিও দফতরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে রয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে তাঁরা অবগত।

Related News

আগস্টে নয়, সেপ্টেম্বরে বাণিজ্য নীতি, বাড়তি সময়ের কারণ জানালেন স্বপন Breaking
বাংলা
আগস্টে নয়, সেপ্টেম্বরে বাণিজ্য নীতি, বাড়তি সময়ের কারণ জানালেন স্বপন

আগস্টে বাণিজ্য নীতি চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। সেপ্টেম্বরের মাঝামাঝি নীতি তৈরির লক্ষ্যে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার।

1 days ago 45
রেলের পর কলকাতা মেট্রোতেও এবার বসছে দেশীয় ‘কবচ’ প্রযুক্তি Breaking
বাংলা
রেলের পর কলকাতা মেট্রোতেও এবার বসছে দেশীয় ‘কবচ’ প্রযুক্তি

রেলের পর এবার কলকাতা মেট্রোতেও দেশীয় ‘কবচ’ প্রযুক্তি। নোয়াপাড়া-বিমানবন্দর শাখায় ৭.০৪ কিলোমিটার পথে চলছে প্রযুক্তি বসানোর...

2 days ago 13
রাজ্যের ২১ বিশ্ববিদ্যালয়ে পিএফ ব্যবস্থায় বদল, সংশোধনী বিল বিধানসভায় Breaking
বাংলা
রাজ্যের ২১ বিশ্ববিদ্যালয়ে পিএফ ব্যবস্থায় বদল, সংশোধনী বিল বিধানসভায়

রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থায় পরিবর্তনের লক্ষ্যে সংশোধনী বিল আনছে সরকার। বিধ...

3 days ago 17
যাদবপুরে ফের সংঘর্ষ, এবিভিপি-এসএফআই-ডিএসওর পাল্টাপাল্টি অভিযোগ Breaking
বাংলা
যাদবপুরে ফের সংঘর্ষ, এবিভিপি-এসএফআই-ডিএসওর পাল্টাপাল্টি অভিযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাধারণ সভাকে কেন্দ্র করে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির সংঘর্ষে ফের উত্তেজনা ছড়িয়েছে। দুই প...

3 days ago 69
বছরের পর বছর গাফিলতি, নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি Breaking
বাংলা
বছরের পর বছর গাফিলতি, নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি

নিউমার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু ঘিরে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিনের গাফিলতির ...

4 days ago 61
গেমিং অ্যাপের আড়ালে ‘আকিস’-এর জঙ্গি নিয়োগ, মগজধোলাইয়ে দেশবিরোধী প্রচার Breaking
বাংলা
গেমিং অ্যাপের আড়ালে ‘আকিস’-এর জঙ্গি নিয়োগ, মগজধোলাইয়ে দেশবিরোধী প্রচা...

অনলাইন গেমিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তরুণদের জঙ্গি সংগঠনে নিয়োগের অভিযোগ ঘিরে তদন্ত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের...

4 days ago 16