The Views Express
Monday, 21 September 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
দক্ষিণবঙ্গের শহর জুড়তে চার দ্রুতগতির রেল করিডরের প্রস্তাব সাংসদের আম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , বাংলায় বিনিয়োগ টানার উদ্যোগ জোরদার বদলি বিল নিয়ে আপত্তি শিক্ষাবিদদের, রাজ্যপালকে সায় না দেওয়ার আর্জি India, Bangladesh Discuss Joint Task Force To Boost Bilateral Trade Akhilesh Sets 27,000-Vote Target Per Seat Ahead Of Uttar Pradesh Polls Six Companies Prepare ₹3,825 Crore IPOs As Primary Market Activity Accelerates Jaishankar To Represent India At UN General Assembly High-Level Debate Gujarat Village Trapped Between Child Marriage And Generational Sexual Exploitation দক্ষিণবঙ্গের শহর জুড়তে চার দ্রুতগতির রেল করিডরের প্রস্তাব সাংসদের আম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , বাংলায় বিনিয়োগ টানার উদ্যোগ জোরদার বদলি বিল নিয়ে আপত্তি শিক্ষাবিদদের, রাজ্যপালকে সায় না দেওয়ার আর্জি India, Bangladesh Discuss Joint Task Force To Boost Bilateral Trade Akhilesh Sets 27,000-Vote Target Per Seat Ahead Of Uttar Pradesh Polls Six Companies Prepare ₹3,825 Crore IPOs As Primary Market Activity Accelerates Jaishankar To Represent India At UN General Assembly High-Level Debate Gujarat Village Trapped Between Child Marriage And Generational Sexual Exploitation
বাংলা

আম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , বাংলায় বিনিয়োগ টানার উদ্যোগ জোরদার

আম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , বাংলায় বিনিয়োগ টানার উদ্যোগ জোরদার

পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সোমবারই শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। বাংলায় আম্বানি গোষ্ঠীর বর্তমান ব্যবসা আরও সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর এই সফরকে রাজ্যে শিল্প টানার ক্ষেত্রে সরকারের সাম্প্রতিক উদ্যোগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত মে মাসে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিনিয়োগ এবং শিল্পক্ষেত্রে গতি আনার জন্য একাধিক উদ্যোগের কথা জানিয়েছে। শিল্পপতিদের সঙ্গে বৈঠক, শিল্পনীতিতে পরিবর্তন এবং বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রকল্প আনার পরিকল্পনা সেই প্রচেষ্টার অংশ।

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকে সম্ভাব্য নতুন প্রকল্পগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গে তাঁদের বিদ্যমান ব্যবসার পরিধি বাড়ানোর বিষয়টিও উঠতে পারে। বিশেষ করে বন্যপ্রাণ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট পরিকাঠামো ঘিরে একটি সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আম্বানি-ঘনিষ্ঠ সূত্রের দাবি, গুজরাটের ‘বনতারা’-র আদলে পূর্ব ভারতে একটি শাখা স্থাপনের পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা চলছে। পশ্চিমবঙ্গের তরাই-ডুয়ার্স, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিস্তীর্ণ বনাঞ্চলকে সম্ভাব্য ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি পুরুলিয়ায় দক্ষিণবঙ্গের প্রথম অভয়ারণ্য তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এর আগে শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার সঙ্গেও রাজ্যের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। ফলে আম্বানি বৈঠকটি রাজ্যের বৃহত্তর শিল্প ও বিনিয়োগ পরিকল্পনার পরবর্তী পদক্ষেপ হিসেবে গুরুত্ব পাচ্ছে। তবে প্রস্তাবিত প্রকল্প বা বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

Related News

দক্ষিণবঙ্গের শহর জুড়তে চার দ্রুতগতির রেল করিডরের প্রস্তাব সাংসদের Breaking
বাংলা
দক্ষিণবঙ্গের শহর জুড়তে চার দ্রুতগতির রেল করিডরের প্রস্তাব সাংসদের

কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ শহরগুলিকে যুক্ত করতে আরআরটিএসের ধাঁচে চারটি দ্রুতগতির রেল করিডরের প্রস্তাব দিয়েছ...

32 min ago 6
বদলি বিল নিয়ে আপত্তি শিক্ষাবিদদের, রাজ্যপালকে সায় না দেওয়ার আর্জি Breaking
বাংলা
বদলি বিল নিয়ে আপত্তি শিক্ষাবিদদের, রাজ্যপালকে সায় না দেওয়ার আর্জি

সরকার-পোষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে আপত্তি জানিয়েছেন একাংশ শিক্ষাবিদ। রাজ্যপাল রবীন্দ্...

3 hrs ago 37
সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘিরে আশা Breaking
বাংলা
সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘির...

সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতে বিশ্বকর্মা পুজো ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশা ফের সামনে এসেছে।

2 days ago 65
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার Breaking
বাংলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১...

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকা...

4 days ago 91
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর Breaking
বাংলা
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

4 days ago 73
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসিরানি রথ Breaking
বাংলা
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসি...

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পঞ্চায়েত প্রশাসনের কাজের নজির নিয়ে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হলেন হাসিরানি রথ।

5 days ago 62