The Views Express
Wednesday, 26 August 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
Supreme Court Says SIR Name Deletion Does Not End Citizenship Rights Centre Orders Imported Sugar To Be Processed And Sold Within Two Months CAG Flags Green India Mission Failure, Raising Questions Over Forest Restoration and Ecolo... ভূমিকম্পে সুরক্ষার নতুন ভাবনা, দুর্গাপুরের অভিজিতের ‘সিসমিক ক্যাপসুল’-এ পেটেন্ট Fish Feast Video Sparks BJP-Congress Clash Over Ayodhya Religious Event अयोध्या में ‘मछली भोज’ पर सियासी घमासान, बीजेपी-कांग्रेस आमने-सामने World Bank Study Raises Concerns Over Conservative Gender Attitudes Among Saudi Returnees Turkish Military Aircraft Arrive in Pakistan, Raising Fresh Arms Supply Concerns Supreme Court Says SIR Name Deletion Does Not End Citizenship Rights Centre Orders Imported Sugar To Be Processed And Sold Within Two Months CAG Flags Green India Mission Failure, Raising Questions Over Forest Restoration and Ecolo... ভূমিকম্পে সুরক্ষার নতুন ভাবনা, দুর্গাপুরের অভিজিতের ‘সিসমিক ক্যাপসুল’-এ পেটেন্ট Fish Feast Video Sparks BJP-Congress Clash Over Ayodhya Religious Event अयोध्या में ‘मछली भोज’ पर सियासी घमासान, बीजेपी-कांग्रेस आमने-सामने World Bank Study Raises Concerns Over Conservative Gender Attitudes Among Saudi Returnees Turkish Military Aircraft Arrive in Pakistan, Raising Fresh Arms Supply Concerns
বাংলা

জাতীয় মথ সপ্তাহে কলকাতা সুন্দরবনে মথ বৈচিত্র নথিভুক্তিতে বাড়ল জনসচেতনতা ও অংশগ্রহণ

জাতীয় মথ সপ্তাহে কলকাতা সুন্দরবনে মথ বৈচিত্র নথিভুক্তিতে বাড়ল জনসচেতনতা ও অংশগ্রহণ

কলকাতা ও সুন্দরবনে ‘জাতীয় মথ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে মথ পর্যবেক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচিতে শতাধিক প্রজাতি নথিভুক্ত হয়েছে। নাগরিক বিজ্ঞানের মাধ্যমে সংগৃহীত এই তথ্য ভবিষ্যতে জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন এবং সুন্দরবনের পরিবেশগত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কলকাতা ও সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে উৎসাহের সঙ্গে পালিত হল ‘জাতীয় মথ সপ্তাহ ২০২৬’। বন্যপ্রাণ সংরক্ষণে কাজ করা সংগঠন ‘নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি’ (নিউজ়)-এর উদ্যোগে শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজন করা হয় একাধিক কর্মশালা ও রাত্রিকালীন মথ পর্যবেক্ষণ কর্মসূচি। নাগরিক বিজ্ঞান (Citizen Science) মডেল অনুসরণ করে মথের বৈচিত্র নথিভুক্ত করার পাশাপাশি পরিবেশে এই নিশাচর পতঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য।

বিশেষজ্ঞদের মতে, মথ শুধু রাতের পতঙ্গ নয়, বহু বন্য উদ্ভিদ, ভেষজ, শাকসবজি ও ফলগাছের পরাগায়ণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া পাখি, বাদুড়, সরীসৃপসহ নানা প্রাণীর খাদ্য হিসেবে তারা খাদ্যশৃঙ্খলকে সচল রাখে। পরিবেশগত পরিবর্তনের সূচক বা বায়ো-ইন্ডিকেটর হিসেবেও মথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত কলকাতার সাহাপুর, তারদহ, পূর্ব কলকাতা জলাভূমি এবং সুন্দরবনের আমতলি, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর ও দক্ষিণ সুরেন্দ্রগঞ্জে পর্যবেক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা মিলিয়ে শতাধিক মথ প্রজাতি নথিভুক্ত হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। অংশগ্রহণকারীরা মোবাইল ফোনে তোলা ছবি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আই-ন্যাচারালিস্ট’-এ আপলোড করেন, যা ভবিষ্যতে গবেষণা ও নতুন প্রজাতি শনাক্তকরণে সহায়ক হবে।

সংগঠনের দাবি, এই উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন, মথের বিস্তার ও সংখ্যাগত পরিবর্তন পর্যবেক্ষণ এবং সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related News

ভূমিকম্পে সুরক্ষার নতুন ভাবনা, দুর্গাপুরের অভিজিতের ‘সিসমিক ক্যাপসুল’-এ পেটেন্ট Breaking
বাংলা
ভূমিকম্পে সুরক্ষার নতুন ভাবনা, দুর্গাপুরের অভিজিতের ‘সিসমিক ক্যাপসুল’-...

দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী অভিজিৎকুমার চন্দের উদ্ভাবিত ‘সিসমিক প্রোটেকশন ইউনিট’ ভূমিকম্পে জীবনরক্ষার নতুন সম্ভাবন...

14 hrs ago 37
মল্লিকঘাট ফুলবাজারে পরিচালন সমিতি নেই, জঞ্জাল-অন্ধকারে বেহাল দশা Breaking
বাংলা
মল্লিকঘাট ফুলবাজারে পরিচালন সমিতি নেই, জঞ্জাল-অন্ধকারে বেহাল দশা

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মল্লিকঘাট ফুলবাজারে রক্ষণাবেক্ষণের অভাবে জমছে জঞ্জাল, ছড়াচ্ছে দুর্গন্ধ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছ...

2 days ago 14
আগস্টে নয়, সেপ্টেম্বরে বাণিজ্য নীতি, বাড়তি সময়ের কারণ জানালেন স্বপন Breaking
বাংলা
আগস্টে নয়, সেপ্টেম্বরে বাণিজ্য নীতি, বাড়তি সময়ের কারণ জানালেন স্বপন

আগস্টে বাণিজ্য নীতি চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। সেপ্টেম্বরের মাঝামাঝি নীতি তৈরির লক্ষ্যে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার।

3 days ago 52
রেলের পর কলকাতা মেট্রোতেও এবার বসছে দেশীয় ‘কবচ’ প্রযুক্তি Breaking
বাংলা
রেলের পর কলকাতা মেট্রোতেও এবার বসছে দেশীয় ‘কবচ’ প্রযুক্তি

রেলের পর এবার কলকাতা মেট্রোতেও দেশীয় ‘কবচ’ প্রযুক্তি। নোয়াপাড়া-বিমানবন্দর শাখায় ৭.০৪ কিলোমিটার পথে চলছে প্রযুক্তি বসানোর...

4 days ago 17
রাজ্যের ২১ বিশ্ববিদ্যালয়ে পিএফ ব্যবস্থায় বদল, সংশোধনী বিল বিধানসভায় Breaking
বাংলা
রাজ্যের ২১ বিশ্ববিদ্যালয়ে পিএফ ব্যবস্থায় বদল, সংশোধনী বিল বিধানসভায়

রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থায় পরিবর্তনের লক্ষ্যে সংশোধনী বিল আনছে সরকার। বিধ...

5 days ago 20
যাদবপুরে ফের সংঘর্ষ, এবিভিপি-এসএফআই-ডিএসওর পাল্টাপাল্টি অভিযোগ Breaking
বাংলা
যাদবপুরে ফের সংঘর্ষ, এবিভিপি-এসএফআই-ডিএসওর পাল্টাপাল্টি অভিযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাধারণ সভাকে কেন্দ্র করে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির সংঘর্ষে ফের উত্তেজনা ছড়িয়েছে। দুই প...

5 days ago 73