The Views Express
Sunday, 20 September 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
বাংলা

বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপন! বাংলায় চালু আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা

বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপন! বাংলায় চালু আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা

পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। নতুন ব্যবস্থায় হাঁটু ও হিপ প্রতিস্থাপন-সহ ১৯৫০ ধরনের চিকিৎসা বিনামূল্যে পাওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় এবং আরও ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার সুবিধা পাবে বলে দাবি করা হয়েছে।

১৬ অগস্ট, আয়ুষ্মান দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আনুষ্ঠানিক সূচনা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের ১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় আসবে। এই প্রকল্পের সুবিধা না-পাওয়া আরও প্রায় ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন।

মুখ্যমন্ত্রীর দাবি, আগে স্বাস্থ্যসাথী প্রকল্পে ১৭০০ ধরনের রোগের চিকিৎসা করা হলেও নতুন দুই প্রকল্পে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫০। এর মধ্যে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসাও সম্পূর্ণ বিনামূল্যে করানো যাবে। রাজ্যে ১২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতালে এই পরিষেবা মিলবে। পাশাপাশি দেশজুড়ে ৩৮ হাজার ৬০৪টি হাসপাতালেও সুবিধা নেওয়া যাবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের পরামর্শ বিবেচনা করার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এদিন ১০০টি অমৃত ফার্মেসি এবং ৪৬৭টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালুর জন্য চুক্তিও সম্পন্ন হয়েছে।

১৬ অগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই দিনটি ইতিহাসের বেদনাদায়ক অধ্যায়ের সঙ্গে যুক্ত। তাঁর বক্তব্য, অতীতে এই দিন ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করা হলেও এবার স্বাস্থ্য পরিষেবার প্রসারে ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হচ্ছে। তাঁর আহ্বান, রাজ্যের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Related News

সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘিরে আশা Breaking
বাংলা
সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘির...

সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতে বিশ্বকর্মা পুজো ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশা ফের সামনে এসেছে।

1 days ago 59
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার Breaking
বাংলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১...

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকা...

3 days ago 87
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর Breaking
বাংলা
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

3 days ago 71
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসিরানি রথ Breaking
বাংলা
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসি...

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পঞ্চায়েত প্রশাসনের কাজের নজির নিয়ে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হলেন হাসিরানি রথ।

4 days ago 59
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই Breaking
বাংলা
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই

রাজ্যের চার জেলায় ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল সরবরাহের অনুমোদন প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর। আপাত...

5 days ago 51
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার আলো Breaking
বাংলা
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার ...

কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির জাতীয় সম্মেলনে আধুনিক চিকিৎসা, ইনসুলিন প্রয়োগ, স্বাস্থ্যকর জীবনযাপন ও ডায়...

7 days ago 75