The Views Express
Sunday, 20 September 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
বাংলা

সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত, ভুল কীভাবে ঘটল, প্রশ্নের মুখে সরকার?

সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত, ভুল কীভাবে ঘটল, প্রশ্নের মুখে সরকার?

ত্রুটিপূর্ণ বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইলেন শুভেন্দু, দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করে ভবিষ্যতে সতর্কতার আশ্বাস

কলকাতা: দুর্গাপুজোর আগে রাজ্য সরকারের একটি বিজ্ঞাপন ঘিরে তৈরি হল বিতর্ক। সরকারি বিজ্ঞাপনে দুর্গার দশ হাতের বদলে দেখা গেল ১১টি হাত। কীভাবে এমন ভুল হল, তা নিয়ে প্রশ্ন উঠতেই সোমবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে জানালেন, বিজ্ঞাপন তৈরির দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে সরকার আরও যত্নবান হবে।

সোমবার সকালে একাধিক সংবাদপত্রে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে দুর্গাপুজোর প্রস্তুতি ও সমন্বয় বৈঠক সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়। বিজ্ঞাপনের উপরে ছিল একাদশভুজা দুর্গার ছবি। পাশে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা এবং রাজনৈতিক কটাক্ষ।

বিরোধীরা এই ভুলকে কেন্দ্র করে রাজ্য সরকারকে নিশানা করে। তৃণমূলের কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, কোন শাস্ত্র অনুসারে ২০২৬ সালে দশভুজা দুর্গা একাদশভুজা হলেন? সিপিএম নেতা শতরূপ ঘোষও বিজ্ঞাপনটি নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেন।

যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রথম থেকেই বিষয়টিকে বিজ্ঞাপন সংস্থার ত্রুটি বলে দাবি করেন এবং এ নিয়ে রাজনীতি না করার আবেদন জানান।

মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, বিজ্ঞাপনটি ত্রুটিপূর্ণ ছিল এবং এর জন্য মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ক্ষমা চাইছেন।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—সরকারি বিজ্ঞাপন প্রকাশের আগে তথ্য ও ছবি যাচাইয়ের প্রক্রিয়ায় এত বড় ভুল কীভাবে নজর এড়াল?

Related News

সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘিরে আশা Breaking
বাংলা
সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘির...

সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতে বিশ্বকর্মা পুজো ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশা ফের সামনে এসেছে।

1 days ago 59
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার Breaking
বাংলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১...

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকা...

3 days ago 87
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর Breaking
বাংলা
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

3 days ago 70
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসিরানি রথ Breaking
বাংলা
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসি...

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পঞ্চায়েত প্রশাসনের কাজের নজির নিয়ে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হলেন হাসিরানি রথ।

4 days ago 59
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই Breaking
বাংলা
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই

রাজ্যের চার জেলায় ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল সরবরাহের অনুমোদন প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর। আপাত...

5 days ago 51
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার আলো Breaking
বাংলা
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার ...

কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির জাতীয় সম্মেলনে আধুনিক চিকিৎসা, ইনসুলিন প্রয়োগ, স্বাস্থ্যকর জীবনযাপন ও ডায়...

7 days ago 75