The Views Express
Monday, 24 August 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
Congress Calls Lok Sabha Delay ‘Abnormal’ After Sine Die Adjournment মল্লিকঘাট ফুলবাজারে পরিচালন সমিতি নেই, জঞ্জাল-অন্ধকারে বেহাল দশা Muscle Trouble Ends Sindhu’s World Championship Record Bid as Medal Dream Fades US Judge Strikes Down Trump Immigrant Visa Ban Affecting 75 Nations আগস্টে নয়, সেপ্টেম্বরে বাণিজ্য নীতি, বাড়তি সময়ের কারণ জানালেন স্বপন Government Restricts Two-Drug Combination Medicines For Young Children Amit Shah’s High-Level Meeting Raises Hopes for Permanent Darjeeling Solution Jharkhand High Court Stays Hemant Soren Government’s Decision to Cancel Exams Congress Calls Lok Sabha Delay ‘Abnormal’ After Sine Die Adjournment মল্লিকঘাট ফুলবাজারে পরিচালন সমিতি নেই, জঞ্জাল-অন্ধকারে বেহাল দশা Muscle Trouble Ends Sindhu’s World Championship Record Bid as Medal Dream Fades US Judge Strikes Down Trump Immigrant Visa Ban Affecting 75 Nations আগস্টে নয়, সেপ্টেম্বরে বাণিজ্য নীতি, বাড়তি সময়ের কারণ জানালেন স্বপন Government Restricts Two-Drug Combination Medicines For Young Children Amit Shah’s High-Level Meeting Raises Hopes for Permanent Darjeeling Solution Jharkhand High Court Stays Hemant Soren Government’s Decision to Cancel Exams
বাংলা

নেতাজি মন্তব্যে অনন্তকে কড়া বার্তা, ক্ষমার অযোগ্য কথা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নেতাজি মন্তব্যে অনন্তকে কড়া বার্তা, ক্ষমার অযোগ্য কথা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছ’টি এফআইআর, ১৮২টি পোস্ট মুছে ফেলা এবং পাঁচ জনের গ্রেফতারের তথ্য তুলে ধরে তিনি বলেন, অনন্ত মহারাজ ‘ক্ষমার অযোগ্য কথা’ বলেছেন। যদিও পরে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন অনন্ত।

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। মন্তব্যের পর অনন্ত মহারাজ প্রকাশ্যে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিলেও, বিষয়টি এত সহজে মিটবে না বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভবানীপুরে যুবশক্তি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অনন্ত মহারাজ ভিডিও পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। তাঁর এই অবস্থানকে ইতিবাচক ভাবে দেখার কথা বললেও একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই আইনগত পদক্ষেপ শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, অনন্ত মহারাজের বিরুদ্ধে মোট ছ’টি এফআইআর দায়ের হয়েছে। নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য সংক্রান্ত ১৮২টি সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে ফেলা হয়েছে বলেও জানান তিনি। কয়েকটি ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে এবং এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

এর আগে নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার পরেই রাজ্য সরকার অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান ফিরিয়ে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তিনি এই সম্মান পেয়েছিলেন।

নেতাজির স্বাধীনতা সংগ্রাম এবং আজাদ হিন্দ ফৌজের ভূমিকা নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। পরে প্রথমে নিজের বক্তব্যের পক্ষে সওয়াল করলেও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর ক্ষমা চান তিনি। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, ক্ষমা চাইলেও আইনগত প্রক্রিয়া থেকে আপাতত রেহাই মিলছে না।

Related News

মল্লিকঘাট ফুলবাজারে পরিচালন সমিতি নেই, জঞ্জাল-অন্ধকারে বেহাল দশা Breaking
বাংলা
মল্লিকঘাট ফুলবাজারে পরিচালন সমিতি নেই, জঞ্জাল-অন্ধকারে বেহাল দশা

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মল্লিকঘাট ফুলবাজারে রক্ষণাবেক্ষণের অভাবে জমছে জঞ্জাল, ছড়াচ্ছে দুর্গন্ধ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছ...

15 hrs ago 9
আগস্টে নয়, সেপ্টেম্বরে বাণিজ্য নীতি, বাড়তি সময়ের কারণ জানালেন স্বপন Breaking
বাংলা
আগস্টে নয়, সেপ্টেম্বরে বাণিজ্য নীতি, বাড়তি সময়ের কারণ জানালেন স্বপন

আগস্টে বাণিজ্য নীতি চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। সেপ্টেম্বরের মাঝামাঝি নীতি তৈরির লক্ষ্যে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার।

1 days ago 45
রেলের পর কলকাতা মেট্রোতেও এবার বসছে দেশীয় ‘কবচ’ প্রযুক্তি Breaking
বাংলা
রেলের পর কলকাতা মেট্রোতেও এবার বসছে দেশীয় ‘কবচ’ প্রযুক্তি

রেলের পর এবার কলকাতা মেট্রোতেও দেশীয় ‘কবচ’ প্রযুক্তি। নোয়াপাড়া-বিমানবন্দর শাখায় ৭.০৪ কিলোমিটার পথে চলছে প্রযুক্তি বসানোর...

2 days ago 14
রাজ্যের ২১ বিশ্ববিদ্যালয়ে পিএফ ব্যবস্থায় বদল, সংশোধনী বিল বিধানসভায় Breaking
বাংলা
রাজ্যের ২১ বিশ্ববিদ্যালয়ে পিএফ ব্যবস্থায় বদল, সংশোধনী বিল বিধানসভায়

রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থায় পরিবর্তনের লক্ষ্যে সংশোধনী বিল আনছে সরকার। বিধ...

3 days ago 18
যাদবপুরে ফের সংঘর্ষ, এবিভিপি-এসএফআই-ডিএসওর পাল্টাপাল্টি অভিযোগ Breaking
বাংলা
যাদবপুরে ফের সংঘর্ষ, এবিভিপি-এসএফআই-ডিএসওর পাল্টাপাল্টি অভিযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাধারণ সভাকে কেন্দ্র করে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির সংঘর্ষে ফের উত্তেজনা ছড়িয়েছে। দুই প...

3 days ago 70
বছরের পর বছর গাফিলতি, নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি Breaking
বাংলা
বছরের পর বছর গাফিলতি, নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি

নিউমার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু ঘিরে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিনের গাফিলতির ...

4 days ago 62