The Views Express
Sunday, 20 September 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
বাংলা

খোলা রেলগেটে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, মুর্শিদাবাদে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু

খোলা রেলগেটে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, মুর্শিদাবাদে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু

মুর্শিদাবাদের আজিমগঞ্জ-কাটোয়া শাখায় শুক্রবার সকালে এক ভয়াবহ রেল দুর্ঘটনায় চার স্কুলপড়ুয়া-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম স্কুলভ্যানের চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, সকাল প্রায় ৭টা নাগাদ আপ লাইনে একটি ট্রেন চলে যাওয়ার পর লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল। সেই সুযোগে কয়েকজন পড়ুয়াকে নিয়ে একটি স্কুলভ্যান রেললাইন পার হতে শুরু করে। ঠিক সেই সময় ডাউন লাইনে দ্রুতগতিতে আসা নিমতিতা-কাটোয়া লোকাল স্কুলভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দু'জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভ্যানে মোট ১০ জন স্কুলপড়ুয়া ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, রেল আধিকারিক এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা লেভেল ক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, ট্রেন চলাচল সত্ত্বেও গেট বন্ধ না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। গেটম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।

রেল কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ, গেট পরিচালনায় কোনও ত্রুটি ছিল কি না এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Related News

সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘিরে আশা Breaking
বাংলা
সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘির...

সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতে বিশ্বকর্মা পুজো ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশা ফের সামনে এসেছে।

1 days ago 61
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার Breaking
বাংলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১...

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকা...

3 days ago 88
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর Breaking
বাংলা
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

3 days ago 71
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসিরানি রথ Breaking
বাংলা
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসি...

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পঞ্চায়েত প্রশাসনের কাজের নজির নিয়ে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হলেন হাসিরানি রথ।

4 days ago 60
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই Breaking
বাংলা
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই

রাজ্যের চার জেলায় ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল সরবরাহের অনুমোদন প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর। আপাত...

5 days ago 52
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার আলো Breaking
বাংলা
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার ...

কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির জাতীয় সম্মেলনে আধুনিক চিকিৎসা, ইনসুলিন প্রয়োগ, স্বাস্থ্যকর জীবনযাপন ও ডায়...

7 days ago 76