The Views Express
Sunday, 20 September 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
বাংলা

হকার সমস্যা মেটাতে স্টেট মনিটরিং কমিটি গঠনের পথে নবান্ন, শিগগির সমীক্ষা শুরু

হকার সমস্যা মেটাতে স্টেট মনিটরিং কমিটি গঠনের পথে নবান্ন, শিগগির সমীক্ষা শুরু

হকার সমস্যা সমাধানে স্টেট মনিটরিং কমিটি গঠনের পরিকল্পনা নবান্নর। শিগগিরই শুরু হতে পারে যৌথ সমীক্ষা। পুজো পর্যন্ত উচ্ছেদ নয়, তবে নিয়ম মেনে ফুটপাত ব্যবহারে জোর সরকারের।

রাজ্যের বিভিন্ন শহর, বিশেষ করে কলকাতায় দীর্ঘদিন ধরে চলতে থাকা হকার সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিতে চলেছে নবান্ন। এই লক্ষ্যে একটি স্টেট মনিটরিং কমিটি গঠনের পরিকল্পনা করা হয়েছে, যা হকারদের অবস্থান, সংখ্যা এবং পুনর্বিন্যাস সংক্রান্ত সমীক্ষার কাজ পরিচালনা করবে। এই সমীক্ষায় হকার সংগঠনের প্রতিনিধিদেরও যুক্ত করার ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে বৈঠক করেন হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে হকারদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা পুরসভা এলাকায় ২০১৫ সাল পর্যন্ত নথিভুক্ত ৫৯ হাজার ৫৯ জন হকারের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে আশ্বাস মিলেছে। তবে ২০১৫ সালের পর যাঁরা নতুন করে ফুটপাতে ব্যবসা শুরু করেছেন, তাঁদের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

হকার সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে আরও জানান, ফুটপাত সম্পূর্ণ দখল করে ব্যবসা করার পক্ষপাতী নন তাঁরা। প্রচলিত নিয়ম অনুযায়ী ফুটপাতের এক-তৃতীয়াংশ অংশ ব্যবহার করেই ব্যবসা হওয়া উচিত বলে তাঁদের মত। একই সঙ্গে নিয়ম ভেঙে বেআইনিভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপেরও দাবি জানানো হয়েছে।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বিষয়টি নিয়ে আপাতত প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, দুর্গাপুজো পর্যন্ত কোনও হকার উচ্ছেদ করা হবে না—আগের সিদ্ধান্তই বহাল থাকবে। সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ও ভবিষ্যৎ নীতিনির্ধারণ করা হবে বলে ইঙ্গিত মিলেছে।

Related News

সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘিরে আশা Breaking
বাংলা
সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘির...

সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতে বিশ্বকর্মা পুজো ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশা ফের সামনে এসেছে।

1 days ago 61
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার Breaking
বাংলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১...

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকা...

3 days ago 88
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর Breaking
বাংলা
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

3 days ago 71
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসিরানি রথ Breaking
বাংলা
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসি...

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পঞ্চায়েত প্রশাসনের কাজের নজির নিয়ে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হলেন হাসিরানি রথ।

4 days ago 60
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই Breaking
বাংলা
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই

রাজ্যের চার জেলায় ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল সরবরাহের অনুমোদন প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর। আপাত...

5 days ago 52
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার আলো Breaking
বাংলা
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার ...

কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির জাতীয় সম্মেলনে আধুনিক চিকিৎসা, ইনসুলিন প্রয়োগ, স্বাস্থ্যকর জীবনযাপন ও ডায়...

7 days ago 76