কলকাতা: পড়ুয়াদের শিক্ষাজীবনের যাবতীয় নথি একটিমাত্র পরিচয়ের আওতায় আনতে পশ্চিমবঙ্গেও শুরু হল ১২ সংখ্যার অনAPAAR ID তৈরির প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ ভাবনার অংশ এই উদ্যোগের লক্ষ্য হল প্রাক্-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নথি একটি নির্দিষ্ট ডিজিটাল পরিচয়ের সঙ্গে যুক্ত করা।
শিক্ষা দফতর সূত্রে খবর, আধার কার্ডের আদলে তৈরি এই স্থায়ী পরিচয়ের সঙ্গে পড়ুয়াদের বিভিন্ন পরীক্ষার ফলাফল, মার্কশিট, সার্টিফিকেট এবং ডিগ্রির তথ্য যুক্ত করা যাবে। রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুলে এই প্রক্রিয়া চালুর প্রস্তুতি শুরু হয়েছে। নদিয়ার তেহট্ট ১ ও ২ চক্রেও ইতিমধ্যে জোরকদমেUDISE+ পোর্টালের ‘Student Module’-এ শিক্ষার্থীদের তথ্য যাচাই করে APAAR ID তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এত দিন রাজ্যের ‘বাংলার শিক্ষা’ পোর্টালে সংরক্ষিত তথ্যের সঙ্গে কেন্দ্রীয় ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে এই নতুন পরিচয় তৈরি করা হবে।
নতুন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণও শুরু হচ্ছে। প্রথমে প্রযুক্তিতে দক্ষ শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে পরবর্তীতে অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে। বিপুল পরিমাণ তথ্য যাচাই ও আপলোডের কাজ সময়সাপেক্ষ বলে মনে করছেন শিক্ষকরা। তবে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি সুবিধার কথা মাথায় রেখে উদ্যোগটিকে যুগোপযোগী বলেও মত অনেকের।
তবে শিক্ষক মহলের একাংশের প্রশ্ন, বর্তমানে উঁচু ক্লাসে পড়া শিক্ষার্থীদের আগের শ্রেণির তথ্য স্বয়ংক্রিয়ভাবে APAAR ID-তে যুক্ত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কাজ চলছে।
ন্য