The Views Express
Sunday, 20 September 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
বাংলা

আজ আচমকা দক্ষিণ কলকাতার থানাগুলি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, পরিকাঠামো খতিয়ে দেখলেন নিজে

আজ আচমকা দক্ষিণ কলকাতার থানাগুলি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, পরিকাঠামো খতিয়ে দেখলেন নিজে

দক্ষিণ কলকাতার ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় আচমকা পরিদর্শনে গিয়ে অভিযোগ নিষ্পত্তি, মহিলা সহায়তা ডেস্ক, লক-আপ ও থানার পরিকাঠামো খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দক্ষিণ কলকাতার একাধিক থানায় আচমকাই পরিদর্শনে বেরিয়ে পুলিশ প্রশাসনের কাজকর্ম খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত ওয়াটগঞ্জ থানা এবং পরে একবালপুর থানায় গিয়ে অভিযোগ নিষ্পত্তি, পরিকাঠামো, মহিলা সহায়তা ডেস্ক এবং লক-আপের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

সূত্রের খবর, দুপুরে পিডব্লিউডি-র অস্থায়ী শিবিরে থাকার পর তাঁর চিনার পার্কের বাসভবনে ফেরার কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সূচি বদলে তিনি সরাসরি দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায় পৌঁছে যান। ওয়াটগঞ্জ থানায় বসে অভিযোগের রেজিস্টার ও মামলার নথি খুঁটিয়ে দেখেন। কোন অভিযোগে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান। অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

এরপর মহিলা সহায়তা ডেস্কের কার্যকারিতা পর্যালোচনা করেন এবং থানার লক-আপ ঘুরে দেখেন। পরে একবালপুর থানায় গিয়েও একইভাবে প্রশাসনিক ব্যবস্থা, অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি এবং পরিষেবা সম্পর্কে খোঁজ নেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশও দেন।

পরিদর্শনের সময় আলিপুর পুলিশ লাইনে থাকাকালীন বড়বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাটির অগ্রগতি সম্পর্কেও তাৎক্ষণিকভাবে তথ্য নেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রতিটি থানায় মহিলা সহায়তা কেন্দ্র গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন কতটা হয়েছে, তা নিজে যাচাই করতেই এই আকস্মিক পরিদর্শন। আগামী দিনেও রাজ্যের বিভিন্ন থানায় এ ধরনের ‘সারপ্রাইজ ভিজিট’ হতে পারে বলেই প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Related News

সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘিরে আশা Breaking
বাংলা
সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘির...

সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতে বিশ্বকর্মা পুজো ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশা ফের সামনে এসেছে।

1 days ago 60
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার Breaking
বাংলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১...

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকা...

3 days ago 88
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর Breaking
বাংলা
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

3 days ago 71
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসিরানি রথ Breaking
বাংলা
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসি...

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পঞ্চায়েত প্রশাসনের কাজের নজির নিয়ে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হলেন হাসিরানি রথ।

4 days ago 60
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই Breaking
বাংলা
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই

রাজ্যের চার জেলায় ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল সরবরাহের অনুমোদন প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর। আপাত...

5 days ago 52
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার আলো Breaking
বাংলা
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার ...

কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির জাতীয় সম্মেলনে আধুনিক চিকিৎসা, ইনসুলিন প্রয়োগ, স্বাস্থ্যকর জীবনযাপন ও ডায়...

7 days ago 76