The Views Express
Monday, 21 September 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
দক্ষিণবঙ্গের শহর জুড়তে চার দ্রুতগতির রেল করিডরের প্রস্তাব সাংসদের আম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , বাংলায় বিনিয়োগ টানার উদ্যোগ জোরদার বদলি বিল নিয়ে আপত্তি শিক্ষাবিদদের, রাজ্যপালকে সায় না দেওয়ার আর্জি India, Bangladesh Discuss Joint Task Force To Boost Bilateral Trade Akhilesh Sets 27,000-Vote Target Per Seat Ahead Of Uttar Pradesh Polls Six Companies Prepare ₹3,825 Crore IPOs As Primary Market Activity Accelerates Jaishankar To Represent India At UN General Assembly High-Level Debate Gujarat Village Trapped Between Child Marriage And Generational Sexual Exploitation দক্ষিণবঙ্গের শহর জুড়তে চার দ্রুতগতির রেল করিডরের প্রস্তাব সাংসদের আম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , বাংলায় বিনিয়োগ টানার উদ্যোগ জোরদার বদলি বিল নিয়ে আপত্তি শিক্ষাবিদদের, রাজ্যপালকে সায় না দেওয়ার আর্জি India, Bangladesh Discuss Joint Task Force To Boost Bilateral Trade Akhilesh Sets 27,000-Vote Target Per Seat Ahead Of Uttar Pradesh Polls Six Companies Prepare ₹3,825 Crore IPOs As Primary Market Activity Accelerates Jaishankar To Represent India At UN General Assembly High-Level Debate Gujarat Village Trapped Between Child Marriage And Generational Sexual Exploitation
বাংলা

২০২৭ কলকাতা বইমেলার জন্য ২৪ সদস্যের নতুন কমিটি গড়ল রাজ্য সরকার

২০২৭ কলকাতা বইমেলার জন্য ২৪ সদস্যের নতুন কমিটি গড়ল রাজ্য সরকার

২০২৭ কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে সামনে রেখে ২৪ সদস্যের নতুন কমিটি গঠন করল রাজ্য সরকার। গিল্ড, ন্যাশনাল বুক ট্রাস্ট, ইজেডসিসি-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে তৈরি এই কমিটি বইমেলার আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দেবে। তবে গিল্ডের বর্তমান সভাপতি ও সম্পাদকের অনুপস্থিতি নতুন করে জল্পনা তৈরি করেছে।

২০২৭ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজন ঘিরে নতুন করে ২৪ সদস্যের একটি কমিটি গঠন করল রাজ্য সরকার। নবান্নের সাম্প্রতিক বৈঠকের পর এই কমিটি তৈরি করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী বইমেলা যৌথভাবে আয়োজন করবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট। নতুন কমিটি মেলা আয়োজন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে।

মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, ১৭ ও ২১ আগস্ট নবান্নে বইমেলা নিয়ে বৈঠক হয়। সেখানে বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধি ছাড়াও রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ন্যাশনাল বুক ট্রাস্ট এবং জনশিক্ষা প্রসার দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কমিটিতে রামকৃষ্ণ মিশনের স্বামী আর্যেশানন্দ, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সারস্বতানন্দ এবং পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে ও রাজকুমার বর্মন রয়েছেন। এছাড়াও দেবজিৎ সরকার, সপ্তর্ষি চৌধুরি, প্রসেনজিৎ বক্সি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুকেশ মণ্ডল, মোহিত রায়, ওসমান গণি ও আশিস গিরি-সহ আরও অনেকে রয়েছেন।

তবে উল্লেখযোগ্যভাবে কমিটিতে গিল্ডের বর্তমান সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে-র নাম নেই। ফলে নতুন কমিটি ঘিরে প্রকাশনা মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

এর আগে কলকাতা বইমেলাকে কোনও একক সংগঠনের নিয়ন্ত্রণের বাইরে এনে সকল প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতার জন্য উন্মুক্ত করার দাবি উঠেছিল। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বইমেলায় ভারতীয়ত্বের ছাপ এবং সকলের অংশগ্রহণের পক্ষে সওয়াল করেছিলেন। আয়োজকদের তরফে দেবজিৎ সরকারও জানিয়েছিলেন, আগামী দিনে গিল্ড একা নয়, সকলকে সঙ্গে নিয়েই বইমেলা আয়োজন করা হবে।

Related News

দক্ষিণবঙ্গের শহর জুড়তে চার দ্রুতগতির রেল করিডরের প্রস্তাব সাংসদের Breaking
বাংলা
দক্ষিণবঙ্গের শহর জুড়তে চার দ্রুতগতির রেল করিডরের প্রস্তাব সাংসদের

কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ শহরগুলিকে যুক্ত করতে আরআরটিএসের ধাঁচে চারটি দ্রুতগতির রেল করিডরের প্রস্তাব দিয়েছ...

41 min ago 6
আম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , বাংলায় বিনিয়োগ টানার উদ্যোগ জোরদার Breaking
বাংলা
আম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , বাংলায় বিনিয়োগ টান...

পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী শ...

1 hrs ago 11
বদলি বিল নিয়ে আপত্তি শিক্ষাবিদদের, রাজ্যপালকে সায় না দেওয়ার আর্জি Breaking
বাংলা
বদলি বিল নিয়ে আপত্তি শিক্ষাবিদদের, রাজ্যপালকে সায় না দেওয়ার আর্জি

সরকার-পোষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে আপত্তি জানিয়েছেন একাংশ শিক্ষাবিদ। রাজ্যপাল রবীন্দ্...

4 hrs ago 38
সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘিরে আশা Breaking
বাংলা
সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘির...

সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতে বিশ্বকর্মা পুজো ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশা ফের সামনে এসেছে।

2 days ago 65
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার Breaking
বাংলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১...

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকা...

4 days ago 91
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর Breaking
বাংলা
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

4 days ago 74