The Views Express
Sunday, 20 September 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
বাংলা

১৫ বছর পর স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

১৫ বছর পর স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রায় ১৫ বছর পর স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে পৃথক ভাষণ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৫ আগস্ট দূরদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পর সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রীর বার্তা। কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সংস্কার নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা থাকতে পারে বলে সূত্রের খবর।

বদলের বাংলায় এবার স্বাধীনতা দিবস উদযাপনে নতুন সংযোজন। প্রায় ১৫ বছর পর ১৫ আগস্ট রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর পৃথক ভাষণ সম্প্রচারিত হতে চলেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্বাধীনতা দিবসের ভাষণ ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে।

জানা গিয়েছে, ১৫ আগস্ট প্রথমে দূরদর্শনে সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণ। তার পরেই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা। নতুন সরকার গঠনের পর রাজ্যবাসীর উদ্দেশে এটিই হতে চলেছে মুখ্যমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ সরাসরি জনবার্তা।

বিজেপি সূত্রের দাবি, প্রায় এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রীর কাছে স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। সরকারের দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে। তাই কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সংস্কার নিয়ে সরকারের পরিকল্পনা মানুষের সামনে তুলে ধরার জন্য স্বাধীনতা দিবসকে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়।

দলীয় সূত্রের বক্তব্য, এই ভাষণ শুধুমাত্র স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা হবে না। আগামী পাঁচ বছরে নতুন সরকার কোন পথে এগোতে চায় এবং রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কী কী অগ্রাধিকার থাকবে, সেই রাজনৈতিক ও প্রশাসনিক রূপরেখাও তুলে ধরা হতে পারে।

বিজেপির আরও দাবি, অন্যান্য রাজ্যে মুখ্যমন্ত্রীরা স্বাধীনতা দিবসে নিয়মিত রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়ে থাকেন। পশ্চিমবঙ্গেও সেই প্রথা নতুন করে চালু করার বিষয়ে সরকারের শীর্ষ স্তরে আলোচনা হয়। এরপর মুখ্যমন্ত্রী প্রস্তাবে সম্মতি দেন।

সূত্রের খবর, বৃহস্পতিবারই তাঁর ভাষণ রেকর্ড করা হয়েছে। ফলে ১৫ আগস্ট প্রধানমন্ত্রী মোদির ভাষণের পরই দূরদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য সম্প্রচারিত হবে।

Related News

সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘিরে আশা Breaking
বাংলা
সিঙ্গুরে বিশ্বকর্মা পুজোয় শিল্পের প্রার্থনা, টাটার কারখানার স্মৃতি ঘির...

সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতে বিশ্বকর্মা পুজো ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশা ফের সামনে এসেছে।

1 days ago 60
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার Breaking
বাংলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার চমক, ১...

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকা...

3 days ago 87
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর Breaking
বাংলা
নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নেপালে নিখোঁজ ৩৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

3 days ago 71
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসিরানি রথ Breaking
বাংলা
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা থেকে নন্দীগ্রামে বিজেপির বিধায়ক প্রার্থী হাসি...

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পঞ্চায়েত প্রশাসনের কাজের নজির নিয়ে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হলেন হাসিরানি রথ।

4 days ago 60
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই Breaking
বাংলা
চার জেলায় মিড ডে মিলের দায়িত্ব আপাতত নয় ইসকনের, বহাল পুরনো ব্যবস্থাই

রাজ্যের চার জেলায় ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল সরবরাহের অনুমোদন প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর। আপাত...

5 days ago 52
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার আলো Breaking
বাংলা
ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বমানের চর্চা, কলকাতায় জাতীয় সম্মেলনে নতুন আশার ...

কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির জাতীয় সম্মেলনে আধুনিক চিকিৎসা, ইনসুলিন প্রয়োগ, স্বাস্থ্যকর জীবনযাপন ও ডায়...

7 days ago 76