অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। দুপুর ৩টে থেকে পড়ুয়ারা অনলাইনে নিজেদের পরীক্ষার ফল দেখতে পারছেন।
সংসদের নির্ধারিত দুটি ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট দুটি হল result.wb.gov.in এবং wbchse.wb.gov.in। ফল দেখতে পরীক্ষার্থীদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল?
১. প্রথমে সংসদের নির্ধারিত ওয়েবসাইট result.wb.gov.in অথবা wbchse.wb.gov.in খুলুন।
২. সেখানে HS Semester III Result সংক্রান্ত লিঙ্কে ক্লিক করুন।
৩. নির্দিষ্ট ঘরে নিজের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
৪. এরপর সাবমিট করলেই স্ক্রিনে পরীক্ষার ফল দেখা যাবে।
৫. ভবিষ্যতের প্রয়োজনে ফলাফলটি ডাউনলোড করে প্রিন্ট আউট রেখে দিন।
তবে মনে রাখতে হবে, অনলাইন থেকে পাওয়া মার্কশিটটি আপাতত প্রভিশনাল বা অস্থায়ী। আসল মার্কশিট পরে সংশ্লিষ্ট স্কুল থেকে সংগ্রহ করতে হবে।
এবারের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয়েছিল ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। পরীক্ষায় পাশ করতে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পাওয়া প্রয়োজন।
অন্যদিকে, এ বছরের মোট পাশের হার, মেধাতালিকা, প্রথম স্থানাধিকারী এবং জেলাভিত্তিক ফলাফলের বিস্তারিত তথ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সংসদের আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হলে সেই অনুযায়ী ফলাফলের পরিসংখ্যান আপডেট করা হবে।
ওয়েবসাইটে অতিরিক্ত ভিড়ের কারণে সমস্যা হলে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের শুধুমাত্র সংসদের নির্ধারিত সরকারি ওয়েবসাইট থেকেই ফল দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।