The Views Express
Tuesday, 01 September 2026
Home Astrology Business Lifestyle National News Capsule Opinion Sports World हिंदी বাংলা
Latest News
West Bengal Joint Board Moves To Correct Counselling Rules After Fairness Concerns সরকার বদলালেই বদলায় পিপি তালিকা, অনভিজ্ঞতায় ক্ষুব্ধ আলিপুরের বিচারক লোথালে তৈরি হরপ্পা যুগের সমুদ্রপোতের প্রতিরূপ, ফিরল প্রাচীন নৌবাণিজ্যের স্মৃতি Flash Flood Strikes Grand Canyon, Leaving 20 Missing And One Dead Modi-Xi Bishkek Meeting Gains Attention Ahead Of Potential Delhi Visit Governor Reshuffle Likely Ahead of Crucial Assembly Elections Next Year Venezuela Defends Sovereignty As Landmark US Oil Deal Promises Major Revenue Boost Tibet Lake Raises Flood Fears in Bihar, Rivers Under Vigilance West Bengal Joint Board Moves To Correct Counselling Rules After Fairness Concerns সরকার বদলালেই বদলায় পিপি তালিকা, অনভিজ্ঞতায় ক্ষুব্ধ আলিপুরের বিচারক লোথালে তৈরি হরপ্পা যুগের সমুদ্রপোতের প্রতিরূপ, ফিরল প্রাচীন নৌবাণিজ্যের স্মৃতি Flash Flood Strikes Grand Canyon, Leaving 20 Missing And One Dead Modi-Xi Bishkek Meeting Gains Attention Ahead Of Potential Delhi Visit Governor Reshuffle Likely Ahead of Crucial Assembly Elections Next Year Venezuela Defends Sovereignty As Landmark US Oil Deal Promises Major Revenue Boost Tibet Lake Raises Flood Fears in Bihar, Rivers Under Vigilance
বাংলা

অলিম্পিকের লক্ষ্যে তুফানগঞ্জে স্পোর্টস হাব, তৈরি হচ্ছে একাধিক অ্যাকাডেমি

অলিম্পিকের লক্ষ্যে তুফানগঞ্জে স্পোর্টস হাব, তৈরি হচ্ছে একাধিক অ্যাকাডেমি

অলিম্পিককে সামনে রেখে কোচবিহারের তুফানগঞ্জকে উত্তরবঙ্গের স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। সাঁতার ছাড়াও বিভিন্ন অলিম্পিক গেমসের অ্যাকাডেমি ও কোচিং সেন্টার তৈরির উদ্যোগের কথা জানালেন মন্ত্রী মালতি রাভা রায়।

উত্তরবঙ্গের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে কোচবিহারের তুফানগঞ্জে। অলিম্পিককে সামনে রেখে শহরটিকে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের রোডম্যাপ তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়।

তুফানগঞ্জ সুইমিং পুলে আয়োজিত ষষ্ঠ রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী জানান, শুধু সাঁতার বা ফিনসুইমিংয়ের মধ্যে পরিকল্পনাটি সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে বিভিন্ন অলিম্পিক গেমসের প্রশিক্ষণের জন্য একাধিক স্পোর্টস অ্যাকাডেমি এবং কোচদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে উত্তরবঙ্গের প্রতিভাবান ক্রীড়াবিদদের নিজেদের এলাকায় থেকেই উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়াই লক্ষ্য।

চলতি রাজ্য ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপে রাজ্যের ১৫টি জেলা থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। বয়সভিত্তিক বিভাগে বাইফিন, সারফেস এবং অ্যাপনিয়া—এই তিনটি বিভাগে প্রতিযোগিতা হচ্ছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

সেপ্টেম্বরে পুণেতে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ। ফলে সেখানকার জন্য বাংলা দল বাছাইয়ের ক্ষেত্রে এই রাজ্য প্রতিযোগিতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা।

রাজ্য ফিনসুইমিংয়ের সম্পাদক কঙ্কন পানিগ্রাহী বলেন, খেলাধুলাকে শুধু কলকাতাকেন্দ্রিক না রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। তুফানগঞ্জে স্পোর্টস হাব তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় ক্রীড়াপ্রতিভারা আরও বড় মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল এবং প্যারালিম্পিয়ান মায়া বর্মন।

Related News

সরকার বদলালেই বদলায় পিপি তালিকা, অনভিজ্ঞতায় ক্ষুব্ধ আলিপুরের বিচারক Breaking
বাংলা
সরকার বদলালেই বদলায় পিপি তালিকা, অনভিজ্ঞতায় ক্ষুব্ধ আলিপুরের বিচারক

ডায়মন্ড হারবার পুলিশ জেলার একটি জামিন মামলায় সরকারি আইনজীবীর বারবার সময় চাওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে আলিপুরের জেলা ...

11 hrs ago 29
লোথালে তৈরি হরপ্পা যুগের সমুদ্রপোতের প্রতিরূপ, ফিরল প্রাচীন নৌবাণিজ্যের স্মৃতি Breaking
বাংলা
লোথালে তৈরি হরপ্পা যুগের সমুদ্রপোতের প্রতিরূপ, ফিরল প্রাচীন নৌবাণিজ্যে...

গুজরাতের লোথালে হরপ্পা সভ্যতার সময়কার সম্ভাব্য সমুদ্রপোতের একটি প্রতিরূপ তৈরি করা হয়েছে। প্রাচীন বন্দর ও ডকের প্রত্নতাত্...

11 hrs ago 34
দুধ গরম বিতর্কের পর রাখির সকালে ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা Breaking
বাংলা
দুধ গরম বিতর্কের পর রাখির সকালে ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা

রাখির সকালে কলকাতায় ফুটপাথবাসী ও সাধারণ মানুষের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শিশুদের উপহার দিলেন লাড্ডু ও চ...

3 days ago 50
৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ধর্মঘট, বন্ধ অ্যাপ-ক্যাব বাইক-ট্যাক্সি, চরম দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের Breaking
বাংলা
৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ধর্মঘট, বন্ধ অ্যাপ-ক্যাব বাইক-ট্যাক্সি, চরম দুর...

৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ধর্মঘটে অ্যাপ-ক্যাব, ট্যাক্সি, যাত্রী সাথী ও বাইক-ট্যাক্সি পরিষেবা বন্ধ রাখার ডাক। চালকদের বিভিন্...

4 days ago 55
বাংলায় শিল্পের অমৃতকাল, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধনে কর্মসংস্থানের বার্তা Breaking
বাংলা
বাংলায় শিল্পের অমৃতকাল, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধনে কর্মসং...

নিউটাউনে এল অ্যান্ড টি-র নতুন তথ্যপ্রযুক্তি ক্যাম্পাস উদ্বোধন। ৫৮০০ কর্মসংস্থানের সম্ভাবনার পাশাপাশি বাংলার দক্ষ যুবকদের...

4 days ago 21
ডানকুনির স্কুলে ‘ভূত’-এর ভাইরাল ছবি: AI-নির্মিত বলে দাবি কর্তৃপক্ষের, পাল্টা বার্তা বিজ্ঞানমনস্কতার Breaking
বাংলা
ডানকুনির স্কুলে ‘ভূত’-এর ভাইরাল ছবি: AI-নির্মিত বলে দাবি কর্তৃপক্ষের, ...

ভাইরাল ছবির সঙ্গে আসল ভবনের একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ কর্তৃপক্ষের • বদনাম করার সচেতন চে...

5 days ago 2,011