Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

টানা তৃতীয়বার জ্বালানির দাম বৃদ্ধি, উদ্বেগে আজ সাধারণ মানুষ

Author : Bureau Reporter

23 May 2026 01:45 PM

77

টানা তৃতীয়বার জ্বালানির দাম বৃদ্ধি, উদ্বেগে আজ সাধারণ মানুষ

ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। গত ১০ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধি হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। শনিবার নতুন করে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তেল সংস্থাগুলি।

গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় পেট্রলের দাম লিটার প্রতি তিন টাকা বাড়ানো হয়েছিল। এরপর ১৯ মে আবার দাম বৃদ্ধি হয়। শনিবার ফের মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় পেট্রলের দাম ১২০ টাকার কাছাকাছি পৌঁছেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ডিজেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ দেশের অন্যান্য মহানগরীতেও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অশান্ত পরিস্থিতি এবং অপরিশোধিত তেলের সরবরাহে অনিশ্চয়তার কারণেই আগামী দিনেও জ্বালানির দাম আরও বাড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়বে পরিবহণ খরচ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।

জ্বালানির এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীরা কেন্দ্র সরকারের সমালোচনা শুরু করেছে। সাধারণ মানুষও দ্রুত মূল্য নিয়ন্ত্রণের দাবি তুলেছেন। অর্থনীতিবিদদের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বাজারে মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়তে পারে।

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW