চৈত্রের শুরুতেই প্রকৃতির রুদ্ররূপ! কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের তাণ্ডব অব্যাহত। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় শুক্রবার শহরে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। গত কয়েকদিন ধরেই কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, এবং এই পরিস্থিতি আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা: ২৫.৪°C (স্বাভাবিকের চেয়ে বেশি), সর্বোচ্চ তাপমাত্রা: ৩২.৬°C (স্বাভাবিকের চেয়ে কম)
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতার আওতায় রয়েছে: হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। শনিবার পর্যন্ত ৬০–৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, রবিবার থেকে হাওয়ার বেগ কিছুটা কমবে
Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW