পশ্চিমবঙ্গ: আবহাওয়া দফতর সূত্রে খবর, চৈত্র আসার আগেই বৃষ্টির দাপট শুরু হতে চলেছে রাজ্যজুড়ে। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের পর থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আজ মূলত বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তবে সপ্তাহের শেষে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টির সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া, যার ফলে তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে সপ্তাহজুড়েই বৃষ্টির আমেজ বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।আবহাওয়াবিদদের মতে, এই অকাল বৃষ্টির ফলে বসন্তের শেষে তাপমাত্রার ঊর্ধ্বমুখী গতিতে কিছুটা লাগাম পড়বে।
Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW