বাঙালির শীতবিলাসে এবার যতি পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্য থেকে শীতের বিদায় ঘণ্টা কার্যত বেজে গিয়েছে। মাঘের শেষে এসে প্রকৃতিতে এখন বসন্তের আগমনী সুর শোনা গেলেও, আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে খুব শীঘ্রই উষ্ণতা বাড়তে শুরু করবে।
আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬°C-এর আশেপাশে। ভোরের দিকে হালকা কুয়াশা ও শিরশিরানি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দু-তিন দিন তাপমাত্রা এই স্তরেই স্থিতিশীল থাকবে।
শীতপ্রেমীদের জন্য খুব একটা ভালো খবর নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি (ভ্যালেন্টাইনস ডে) থেকেই বঙ্গে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করবে।গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলের জেলাগুলোতে ভোরের শিরশিরানি উধাও হয়ে ফিরতে পারে অস্বস্তিকর গরম।উত্তুরে হাওয়ার প্রভাব কমে গিয়ে দখিনা বাতাসের দাপট বাড়বে।
Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW