Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

ফের কামড় দিচ্ছে শীত; বাংলায় পারদ পতন

Author : Bureau Reporter

07 February 2026 03:04 PM

59

মাঘের শেষে এসে প্রকৃতিতে যেন আবার শীতের আমেজ ফিরেছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের আনাগোনা কমতেই দুই বাংলাতেই শীতের এক নতুন ইনিংস শুরু হয়েছে।

তিলোত্তমায় আজ সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ১৪.৪° সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় ২.৫° কম। ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে শহরবাসীদের।শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। বিশেষ করে কল্যাণী ও সিউড়িতে তাপমাত্রা নেমেছে ১০° থেকে ১১° সেলসিয়াসের ঘরে। শ্রীনিকেতন ও বাঁকুড়াতেও তাপমাত্রা ১১° সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট আরও কিছুটা বেশি।আলিপুর জানিয়েছে, আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

 

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW