Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

রাজ্য বাজেট ২০২৬: সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, ডিএ ও বেতন বৃদ্ধির ঘোষণা

Author : Bureau Reporter

05 February 2026 10:05 AM

94

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আজ বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্ট) পেশ করেছেন। এই বাজেটে সরকারি কর্মচারী এবং বিভিন্ন স্তরের কর্মীদের জন্য একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করেছে।৪ শতাংশ ডিএ (DA) বৃদ্ধি দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার (DA) দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাজেটে বিশেষ সুখবর দেওয়া হয়েছে। রাজ্য সরকার আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে কর্মচারীদের মোট ডিএ ১৮ শতাংশ থেকে বেড়ে ২২ শতাংশ হলো। এই বর্ধিত ভাতা ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে।নির্দিষ্ট কর্মীদের ১,০০০ টাকা বেতন বৃদ্ধি বাজেটে তৃণমূল স্তরের কর্মীদের দিকেও নজর দেওয়া হয়েছে।বেকার যুবক-যুবতীদের জন্য 'বাংলার যুব সাথী' প্রকল্প বেকারত্ব দূর করতে সরকার সম্পূর্ণ নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছে। মাধ্যমিক পাস করা ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরা 'বাংলার যুব সাথী' প্রকল্পের আওতায় মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন (সর্বোচ্চ ৫ বছরের জন্য)।লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক মহিলাদের আর্থিক সহায়তায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ভাতার পরিমাণ আরও ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে সাধারণ বিভাগের মহিলারা মাসিক ১,৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসিক ১,৭০০ টাকা করে পাবেন।

সুপ্রিম কোর্টের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশও আলোচনায় রয়েছে।অঙ্গনওয়াড়ি কর্মীদের মৃত্যু হলে তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।রাজ্যে ৬টি ইন্ডাস্ট্রিয়াল ও ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব রাখা হয়েছে।

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW