Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

মাধ্যমিকের মহাযজ্ঞ শুরু: ১০ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী, কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ

Author : Bureau Reporter

02 February 2026 12:02 PM

29

আজ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হলো ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই মেগা পরীক্ষায় এ বছর বসছে প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। রাজ্যের কয়েক হাজার কেন্দ্রে একযোগে শুরু হয়েছে জীবনের প্রথম বড় এই লড়াই। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা।

পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং টুকলি রুখতে এ বছর পর্ষদ অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে:

 প্রতিটি প্রশ্নপত্রে থাকছে বিশেষ QR কোড। যদি কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করে, তবে মুহূর্তেই শনাক্ত করা যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্ন সেটি।পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক—পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।স্পর্শকাতর কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখা হয়েছে।নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার জন্য স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রাজ্য পরিবহন দফতর বাড়তি বাস ও ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে অনেক লোকাল ট্রেনকেও বিশেষ স্টপেজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল টিম মোতায়েন রাখা হয়েছে।

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW