জানুয়ারির শেষ লগ্নে এসে পশ্চিমবঙ্গ থেকে কার্যত বিদায় নিতে শুরু করেছে জাঁকিয়ে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। শীতের আমেজ কেবল রাত ও ভোরে সীমাবদ্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ অনুভূত হচ্ছে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি বেশি। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আলমারি থেকে বেরোনো ভারী জ্যাকেট বা কম্বল এখন তুলে রাখার সময় এসে গিয়েছে বলে মনে করছেন শহরবাসী।দক্ষিণবঙ্গে শীত কমলেও উত্তরবঙ্গের ছবিটা কিছুটা ভিন্ন। আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি এবং উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী ৪৮ ঘণ্টা ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে।
Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW