আনন্দপুরের মর্মান্তিক স্মৃতি টাটকা থাকতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনায় শহর কলকাতায় চাঞ্চল্য। গতকাল রাতে লেকটাউন এলাকার একটি অত্যন্ত জনপ্রিয় ও নামী রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি ও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত তখন বেশ গভীর। হঠাৎই লেকটাউনের ওই নামী রেস্তোরাঁটির রান্নাঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন পথচারীরা। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা রেস্তোরাঁটির একাংশকে গ্রাস করে নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, রেস্তোরাঁটির রান্নাঘরে শর্ট সার্কিট অথবা রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিপত্তি ঘটতে পারে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। অগ্নিকাণ্ডের সময় রেস্তোরাঁটি প্রায় বন্ধের মুখে থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW